Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দুই দফা দাবি তুলে ধরেন।

Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি জায়গায় নিজেদের দলের লোককে বসাচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। পুলিশ ভেরিফিকেশনের নামে ছাত্র-জনতার ওপর যে জুলুম করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দলীয়করণ করা হয়েছে এবং যেভাবে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ভেরিফিকেশনের নামে যেসব যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তাদের পুনরায় চাকরিতে স্থান করে দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। একইভাবে ক্ষমতাসীন দলের ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই কাউকে যোগ্যতার বাইরে চাকরি দেওয়া যাবে না।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো– প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে পুলিশি যাচাই-বাছাইয়ে বাদ পড়া যোগ্য প্রার্থীদের কোনো রকম তালবাহানা ছাড়া দ্রুত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে সরকারি চাকরি প্রাপ্তিতে সুবিধা প্রদান কিংবা বঞ্চিত করা যাবে না।

হাসিব বলেন, এই দুটি দাবি বাস্তবায়ন না হলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএনপির দলীয়করণকে লাল কার্ড দেখাবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) কুররাতুল আইন কানিজ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে এ দেশের চাকরিপ্রত্যাশী মেধাবী তরুণ-তরুণীরা রক্ত দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায় বসতে পেরেছে। নির্বাচিত হওয়ার পর সেই মেধাবী চাকরিপ্রত্যাশীদেরই হয়রানি করা হচ্ছে এবং তাদের নিয়োগপ্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে। বিএনপির এ ধরনের কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, অতিদ্রুত যেসব চাকরির সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে, তাদের পুনর্বহাল করে চাকরি ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ছাত্রসমাজ আন্দোলন করেছে। যদি আবারও সেই ছাত্রসমাজের সঙ্গে বেইমানি করা হয়, তাহলে আবারও জুলাইয়ের মতো আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আয়মান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন, সরদার নাদিম মাহমুদ শুভসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সরকারকে লাল কার্ড প্রদর্শন করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

আরও পড়ুন

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম