Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬: জানা যাবে যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬: জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখবেন যেভাবে। ফাইল ছবি।

Advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে রোববার (১২ জুলাই)। একইদিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিতি ওয়েবসাইটে ফল জানতে পারবে।

যেভাবে জানা যাবে বৃত্তি পরীক্ষার ফল

ফল প্রকাশের পর পরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে।

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে —

DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তবে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।)

মোবাইল ফোন এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটারে বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল চলে আসবে।

সংক্ষেপে বৃত্তির রেজাল্ট জানার উপায়

  • এসএমএস: DPE <স্পেস> রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
  • অনলাইন: ipemis.dpe.gov.bd-এ গিয়ে রোল নম্বর, জেলা ও উপজেলা দিয়ে ফল দেখুন।
  • আনুষ্ঠানিক ঘোষণা: ১২ জুলাই দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন।

এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সহজেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: শিক্ষা প্রতিমন্ত্রী

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: শিক্ষা প্রতিমন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগের দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগের দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

‘সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা’

‘সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা’

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম