Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

ফাইল ছবি।

Advertisement

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃত্তিপ্রাপ্তদের আর্থিক সুবিধার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, ২০২৬ সাল থেকে যারা বৃত্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হবে, তারা এই বর্ধিত হারে আর্থিক সুবিধা লাভ করবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পেয়ে থাকে। অন্যদিকে, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাচ্ছে।

আগামী ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে এই হার দ্বিগুণ করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা পাবে। পাশাপাশি, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা এখন থেকে এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে।

তথ্য অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরের হয়ে থাকে এবং এর সময়কাল ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা (১০০ নম্বর), ইংরেজি (১০০ নম্বর), প্রাথমিক গণিত (১০০ নম্বর) ও প্রাথমিক বিজ্ঞান (১০০ নম্বর)। 

সাধারণ নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যায়ের এই বৃত্তি পরবর্তী তিন বছর বা অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যকর থাকে। এর আগে, দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

আরও পড়ুন

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম