Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

ফাইল ছবি।

Advertisement

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে এসব চেক ছাড় হয়।

রোববার (১৬ জুলাই ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৯/০৭/২০২৬ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬,০০২.২৪-১৪৫, স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৬, তারিখ : ১৬/০৭/২০২৬ খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষকগণ আগামী ১৯/০৭/২০২৬ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম