Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ফাইল ছবি।

Advertisement

এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ সংশোধনের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

রোববার (১২ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ সংশোধনের আবেদন সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অধিদপ্তরে দাখিল করা হয়। দাখিলকৃত এসব আবেদন যাচাই-বাছাই করে দেখা গেছে সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের বানানের মিল নেই। এ ছাড়াও তাদের দাখিলকৃত এসএসসি বা দাখিল সনদ এবং এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল বা এসএসসি সনদ বাংলায় রয়েছে।

ফলে আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল বা এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় সংযুক্ত তালিকায় উল্লিখিত আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল বা এসএসসির বাংলা সনদ ইংরেজি করে আবারও আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি ৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষককে শোকজ, বন্ধ বেতন-ভাতা

৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষককে শোকজ, বন্ধ বেতন-ভাতা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

দেশের সব মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের নির্দেশ

দেশের সব মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের নির্দেশ

আরও পড়ুন

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম