|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ১৬ জানুয়ারি হবে এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
সোমবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। ফলে কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছিল।
এবারও সে পদ্ধতিতে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কি না, বিজ্ঞপ্তিতে তেমন কোনো তথ্য জানানো হয়নি।
ভর্তি-সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে।
