Logo
Logo
×
   

জাতীয়

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

অধ্যাপক সাব্বির মোস্তফা খান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন অনুযায়ী ড. সাব্বির মোস্তফা খানকে তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

সাব্বির মোস্তফা বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তিনি বর্তমানে বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম