Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

পে-ফিক্সেশন নিয়ে মাউশির অতীব জরুরি নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

পে-ফিক্সেশন নিয়ে মাউশির অতীব জরুরি নির্দেশনা

Advertisement

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ইন-সিটু হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজপত্রের হার্ডকপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এসব নথি জমা দিতে হবে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারীর সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা, ওএসডি এবং ইন-সিটু হিসেবে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তাকে পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজপত্রের হার্ডকপি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে জমা দিতে হবে। কার্যালয়টির ঠিকানা ৪৫ পুরানা পল্টন, ঢাকা।

জমা দেওয়া হার্ডকপিতে সংশ্লিষ্ট কর্মকর্তার অডিট ভলিউম নম্বর ও পৃষ্ঠা নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নথির হার্ডকপি জমা নিশ্চিত করতে সব কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছে মাউশি। নির্দেশনায় বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি

শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি

বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি

বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের রাতে পড়ার অভ্যাস গড়তে মাউশির নির্দেশ

শিক্ষার্থীদের রাতে পড়ার অভ্যাস গড়তে মাউশির নির্দেশ

নতুন বেতন স্কেল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

নতুন বেতন স্কেল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

পে-ফিক্সেশন নিয়ে মাউশির অতীব জরুরি নির্দেশনা

পে-ফিক্সেশন নিয়ে মাউশির অতীব জরুরি নির্দেশনা

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

শিক্ষকদের পে স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম