Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ, পাশ ৬.৭১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ, পাশ ৬.৭১

এইচএসসির ফল পেয়ে ভিকারুন নিসা কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: আনোয়ার হোসেন জয়

Advertisement

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এবার প্রায় ৬ লাখ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ইংরেজি ও আইসিটি এই দুই বিষয়েই ফেল করেছে ৩ লাখ ৮২ হাজার ২১ জন। 

শুধু মোট অকৃতকার্যের সংখ্যাই বাড়েনি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালের তুলনায় এ বছর জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ। আর পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।  

এ বছর মাদ্রাসাসহ ১১টি শিক্ষা বোর্ডে পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

আর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ।

চলতি বছর ১২ লাখ ৪০ হাজার ৭৮৯ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। সে হিসাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছে, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়

অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

মাহবুবুর রহমান মোল্লা কলেজে ১৩১১ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

মাহবুবুর রহমান মোল্লা কলেজে ১৩১১ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

আরও পড়ুন

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়

অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়

জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ, পাশ ৬.৭১

জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ, পাশ ৬.৭১

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

ভিকারুননিসায় এইচএসসিতে খারাপ ফলের কারণ জানালেন অধ্যক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম