Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাকসুর তফসিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আম্মারের নেতৃত্বে অবস্থান

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

রাকসুর তফসিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আম্মারের নেতৃত্বে অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়ায় রাতভর সেখানেই অবস্থান করেন আন্দোলনকারীরা।  

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টা যাবত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

গতকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি শুরুর প্রায় নয় ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে প্রশাসনের আমন্ত্রণে উপাচার্যের সম্মেলনকক্ষে বৈঠক করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

বৈঠকে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজেদের ভর্তি পরীক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এসব আয়োজন নিয়ে অধিকাংশ শিক্ষক ব্যস্ত সময় পার করছেন। সবকিছু বিবেচনায় নিয়ে চাইলেই এখন রাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে প্রশাসন কখনোই রাকসু নির্বাচন বন্ধ রাখার কথা বলেনি।

তিনি বলেন, গত রাকসু নির্বাচনে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। এ ব্যয়ের হিসাবের সমন্বয় এখনো পাওয়া যায়নি। নির্দিষ্ট হিসাব হাতে পাওয়ার পর পরবর্তী রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

সিনেট অধিবেশনের বিষয়ে উপাচার্য বলেন, অধিবেশন আহ্বানের প্রক্রিয়া চলছে। সিনেটে চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের মনোনীত সদস্যসহ কয়েকটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া কয়েকজন সদস্য মারা গেছেন। শূন্য পদগুলো পূরণ না করে সিনেট অধিবেশন আহ্বান করা কঠিন। দ্রুত এসব পদ পূরণ করে অধিবেশন আহ্বানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বৈঠক শেষে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ভর্তি পরীক্ষা ও অডিটের সঙ্গে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এগুলো প্রশাসনের অযৌক্তিক যুক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময়ও রাকসু ছিল। তখন এত প্রতিকূল পরিস্থিতিতেও রাকসু থাকলে এখন কেন নির্বাচন আয়োজন করা যাবে না? রাকসুর এক বছরের মেয়াদে দুবার অডিট করার কথা থাকলেও প্রশাসন তা করেনি। এর দায় তার নয়।

আম্মার আরও বলেন, প্রশাসন তাদের দাবিকে গুরুত্ব না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংগঠনটির সদস্যসচিব আরিফ আলভি বলেন, ছাত্র সংসদ নির্বাচনকে দ্বিতীয় সংসদ নির্বাচন বলা হয়। এ নির্বাচন না হলে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জবাবদিহির পরিবেশ তৈরি হয়। প্রশাসনের অডিট ও ভর্তি পরীক্ষার কারণে নির্বাচন পেছানোর যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান, যেখানে একসঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, তাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

আ.লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আ.লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

অস্ত্রের ভয় দেখিয়ে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব লুট

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, কবে কোন ইউনিটের পরীক্ষা

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, কবে কোন ইউনিটের পরীক্ষা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিল রাবি

আরও পড়ুন

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম