Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বাংলাদেশে প্রথমবার ‘ক্বান্দে ফারসি উৎসব’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

বাংলাদেশে প্রথমবার ‘ক্বান্দে ফারসি উৎসব’

Advertisement

বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের চর্চা, বিকাশ এবং এ ক্ষেত্রে সক্রিয় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও স্মরণে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’। 

ফারসি ভাষা ও সাহিত্যপ্রেমী, গবেষক, লেখক, অনুবাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ‘শাবে ইয়ালদা ২০২৬’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে এ উৎসব। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারসি ভাষা ও সাহিত্যে বাংলাদেশের যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সক্রিয় ভূমিকা রাখছেন, তাদের অবদান তুলে ধরা ও যথাযথ স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ ভাষার সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং এ বিষয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতেও উৎসবটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২৬। আগ্রহীরা নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে পারবেন www.qandeparsi.bd ওয়েবসাইটে।

প্রতিটি বিভাগে বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ইরানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে।

উৎসবটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে আন্‌জুমানে ফারসি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার ‘ক্বান্দে ফারসি উৎসব’

বাংলাদেশে প্রথমবার ‘ক্বান্দে ফারসি উৎসব’

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

আমির হামজাকে ঘুসের প্রস্তাব ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

এনটিআরসিএতে নতুন ডিডি

এনটিআরসিএতে নতুন ডিডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম