Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমির হামজাকে ঘুসের প্রস্তাব

‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: যুগান্তর

Advertisement

নিজের কাছে সম্প্রতি বিশাল অঙ্কের ঘুসের প্রস্তাব আসার দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ঘুসের প্রস্তাবের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, সেদিন রাতের বেলা একজন এসেছিল সন্ত্রাসী টাইপের। বলছে, ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না। ২ টাকা করে খাবেন।’ আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির উপরে টাকা আসবে। এই রকম বিশাল ব্যাপার আমার সামনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়া সদরে এরকম ৩৩টা জায়গা রয়েছে। এসব জায়গার প্রলোভন থেকে নিজের ইমান ও এখলাসকে ঠিক রাখার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে। কিন্তু বর্তমানে দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে আমির হামজা বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে বিপুল অর্থ-সম্পদ থাকলেও দুর্নীতির কারণে এখান থেকে আউটপুট কিছু বের হয় না। দেখলাম ৩০ হাজার ডলার যায় মাছ ধরার জন্য। দেখলাম ৮ হাজার ডলারের নিবন্ধন আছে। বাকি ২২ হাজার ডলারের নিবন্ধন নেই। এই টাকাগুলো সরকার পাচ্ছে না। এক্ষেত্রে ক্ষেত্রটির দায়িত্বশীল সব পর্যায়ে দালালচক্রের উপস্থিতির কথা উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম ও ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইবিতে দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজার

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজার

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমির হামজা প্রশ্ন উত্থাপন করতেই সংসদে হইচই!

আমির হামজা প্রশ্ন উত্থাপন করতেই সংসদে হইচই!

আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সকাল থেকে দুপুরের মধ্যে এক উপজেলায় চার লাশ উদ্ধার

সকাল থেকে দুপুরের মধ্যে এক উপজেলায় চার লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম