Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষকদের পে-স্কেলের হিসাবে বড় ভুল, নতুন করে চিঠি পাঠাচ্ছে মন্ত্রণালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

শিক্ষকদের পে-স্কেলের হিসাবে বড় ভুল, নতুন করে চিঠি পাঠাচ্ছে মন্ত্রণালয়

Advertisement

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে নতুন করে অর্থ বিভাগে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এ জন্য ইতোমধ্যে ফাইল তোলা হয়েছে। ফাইল অনুমোদন হলে তা অর্থ বিভাগে পাঠানো হবে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্কুল-কলেজের শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন। 

এর মধ্যে স্কুলের জন্য ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা এবং কলেজের জন্য ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা প্রয়োজন। অতিরিক্ত এ অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানাতে হবে।

সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো হিসাব বিবরণী চিঠি আকারে পাঠানোর জন্য গত বৃহস্পতিবারই ফাইল তোলা হয়েছে। তবে সোমবার বিকাল ৪টা পর্যন্ত ফাইলটি অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে সোমবার এ-সংক্রান্ত চিঠি পাঠানোর সম্ভাবনা নেই।

জানা গেছে, এর আগে মাউশি থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে ওই হিসাবে বড় ধরনের ভুল ছিল। প্রকৃতপক্ষে নবম পে-স্কেলে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন দিতে ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন।

সূত্র জানায়, সম্প্রতি হিসাবের ভুলের বিষয়টি অর্থ বিভাগ থেকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় মাউশিকে চিঠি দিয়ে পুনরায় হিসাব পাঠানোর নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন করে হিসাব পাঠায় মাউশি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি

এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি

নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে যা করতে হবে কর্মচারীদের

নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে যা করতে হবে কর্মচারীদের

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল পুনরায় প্রকাশ, দেখুন এখানে

শিক্ষকদের পে-স্কেলের হিসাবে বড় ভুল, নতুন করে চিঠি পাঠাচ্ছে মন্ত্রণালয়

শিক্ষকদের পে-স্কেলের হিসাবে বড় ভুল, নতুন করে চিঠি পাঠাচ্ছে মন্ত্রণালয়

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলে বড় গরমিল

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলে বড় গরমিল

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম