Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রী নিপীড়ন ও মাদকসেবনে জাবিতে ১৭ শিক্ষার্থী বহিষ্কার

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৯:৩৭ এএম

ছাত্রী নিপীড়ন ও মাদকসেবনে জাবিতে ১৭ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রী নিপীড়ন, শারীরিকভাবে লাঞ্ছিত ও মাদকসেবনসহ চার কারণে ১৭ শিক্ষার্থীকে ভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

এর আগে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০৪তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, মাইক্রোবায়োলোজি বিভাগ ৪৫তম ব্যাচের ১৬ ছাত্রী ও ৪৩তম ব্যাচের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

বিভাগের ৪৫তম ব্যাচের মো. নাঈম-ই-আক্তার, ইজাজ আহমেদ, মো. মেহেদী হাসান ও মো. ইকবাল হোসেনকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত; মো. সজীব হোসাইন, মো. আল-আমিন শৈশব, মো. আবু নাঈম ও জিএম তারিকুল ইসলামকে ছয় মাসের জন্য এবং মো. শাহরিয়ার খানকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 

তাদের সবাইকে ৫ হাজার টাকা আর্থিক দণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নাহিদুল ইসলাম ও মো. ওমর ফারুককে তিন মাসের বহিষ্কার করা হয়েছে। 

এদিকে গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলায় অর্থনীতি বিভাগের তিন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মো. রিজওয়ান রাশেদ সোয়ান, প্রত্নতত্ত্ব বিভাগের কেএম মাহিদ হাসান ও মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা তিনজনই প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আ ফ ম আমালউদ্দিন হলের ৩৩৫নং কক্ষে মাদকসেবনের ঘটনায় সিএসই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন ও বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের মো. মইন উদ্দিনকে (জনি) ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের ৪৩তম ব্যাচের আজগর হোসেন রাব্বিকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

Advertisement

জাবি বহিষ্কার

Advertisement

আরও পড়ুন

পরিচালক নিয়োগ নিয়ে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

পরিচালক নিয়োগ নিয়ে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও

হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও

বিপাকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম