Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রেমঘটিত কারণে জবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৫ পিএম

প্রেমঘটিত কারণে জবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

জবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ । ছবি: সংগৃহীত

Advertisement

প্রেমঘটিত কারণ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়ে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। 

এর আগে সকালে ছাত্রলীগের দুপক্ষের কর্মীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। 

ক্যাম্পাসে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করেন সভাপতি পক্ষের কর্মীরা। 

পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী নয়ন ও রিফাতকে মারধর করেন। এর জের ধরে রোববার সকাল সাড়ে ৮টা থেকে ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষ হয়।   

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। ছাত্র নেতাদের সঙ্গে কথা হয়েছে। সব ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

জবি সংঘর্ষ

Advertisement

আরও পড়ুন

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের সংবাদ সম্মেলন

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের সংবাদ সম্মেলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম