Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি ব্যবসায় অনুষদে রেকর্ড: চতুর্থবারের মতো ডিন শিবলী রুবাইয়াত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০৬:০৭ পিএম

ঢাবি ব্যবসায় অনুষদে রেকর্ড: চতুর্থবারের মতো ডিন শিবলী রুবাইয়াত

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

টানা চতুর্থবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। একইসঙ্গে তিনি রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। 

নীল দলের পক্ষ থেকে ভোটে দাড়িয়ে ঢাবি ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের এই অধ্যাপক ১৬১ ভোট পেয়ে চতুর্থবারের মত ডিন নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. মো: মহব্বত আলী পেয়েছেন ৪৮ ভোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদগুলোর ডিন নির্বাচনে নীল দল ৯ অনুষদ ও সাদা দল ১টি অনুষদে জয়লাভ করেছে। এর মধ্যে ২ অনুষদে সাদা দলের কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নীল দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং আইন অনুষদের অধ্যাপক রহমত উল্লাহ। এদিকে কলা অনুষদে নীল দলের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পান ৭৫ ভোট।

বিজ্ঞান অনুষদে নীল দলের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের  ড. এ বি এম  ওবায়দুল ইসলাম পেয়েছেন ৪৫ ভোট। জীববিজ্ঞান অনুষদে নীল দলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. ইয়ারুল কবীর  পেয়েছেন ৫৭ ভোট।

ফার্মেসি অনুষদে নীল দলের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম  আব্দুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম পান ২৭ ভোট। সামাজিক বিজ্ঞান অনুষদে ড. সাদেকা হালিম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. এএসএম আমান উল্লাহ পান ৭২ ভোট।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে সাদা দলের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন। তার নিকট হেরেছেন নীল দলের ড. এ এইচ এম আসাদুল হক। চারুকলা অনুষদে নীল দলের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের নিসার হোসেন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী সাদা দলের দেবাশীষ পাল পেয়েছেন ১৫ ভোট।

উল্লেখ্য, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দ্বায়িত্ব নেয়ার পর গত ২ বছরে সাধারণ বীমা কর্পোরেশনের প্রোফিট ২৫ শতাংশ বেড়েছে, সম্পদ বেড়েছে ১৫ শতাংশ। এই সময়ের মধ্যে তিনি ক্লেইম পেমেন্টে বাড়িয়েছেন ৩৫০ শতাংশ।

Advertisement

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম