Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

করোনা আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জন বাকৃবি শিক্ষার্থীদের

Advertisement

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১০:৪৪ পিএম

করোনা আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জন বাকৃবি শিক্ষার্থীদের

Advertisement

করোনায় সংক্রমণের ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব অনুষদের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সব অনুষদের ছাত্র প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ক্লাস বর্জনের বিষয়টি অবহিত করেন।

এ দিকে সরকারের নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।

জানা গেছে, রোববার বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ক্লাসে গেলে ছাত্র প্রতিনিধিরা ক্লাস বর্জনের পক্ষে সবার থেকে গণস্বাক্ষর গ্রহণ করেন। এরপর ক্লাস বর্জনের বিষয়ে নিজ নিজ অনুষদীয় ডিনের নিকট অবহিত করেন। দুপুরে প্রতিটি অনুষদের ছাত্র প্রতিনিধিদের একটি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ও প্রশাসনিকভাবে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধের দাবি জানান।

এ বিষয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আমরা করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। করোনাভাইরাস প্রতিরোধে ক্যাম্পাসে সব ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।

Advertisement

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

নিয়োগে অনিয়ম যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম