Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এক মাসেও কানাডার ভিসা পেলেন না ঢাবি উপাচার্য

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম

এক মাসেও কানাডার ভিসা পেলেন না ঢাবি উপাচার্য

Advertisement

কানাডার ভিসার আবেদন করার পর এক মাসেও ভিসা পেলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। 

আর ভিসা না পাওয়ায় কানাডায় অনুষ্ঠিত একটি কনফারেন্সেও যোগ দিতে পারেননি। তবে প্রথমবার কানাডার ভিসার জন্য আবেদন করায় ভিসা পেতে দেরি হতে পারে বলে জানান তিনি।

কানাডায় অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজে (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে আমন্ত্রণ পেয়েছিলেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান। 

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৫ জুন তিনি ভিসার আবেদন করেছিলেন। বুধবার পর্যন্ত পাননি। ফলে তিনি কানাডা সফর বাতিল করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য যুগান্তরকে বলেন, আমি ভিসার জন্য আবেদন করেছি। বাকিটা কানাডিয়ান হাইকমিশনের বিষয়। এটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ওয়েবসাইটে নোটিফিকেশন বলা আছে, তিন মাস সময় লাগতে পারে। যেহেতু মাত্র এক মাস হয়েছে এখনই কাউকে দোষারোপ করতে পারছি না।

Advertisement

কানাডার ভিসা ঢাবি উপাচার্য

Advertisement

আরও পড়ুন

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও

হংকংয়ে বিনা খরচে পিএইডির সুযোগ, তালিকায় আছে বাংলাদেশি শিক্ষার্থীরাও

বিপাকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!

বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম