Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

টিএসসির গজল সন্ধ্যায় কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ এএম

টিএসসির গজল সন্ধ্যায় কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা

টিএসসির গজল সন্ধ্যায় কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে জুলাই স্মৃতিচারণ ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরবের শিল্পীদের উপস্থিতিতে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিকিরণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে হাসান এনাম এর সঞ্চালনায় টিএসসি চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, সংগঠক লেখক গবেষকরা বক্তব্য রাখেন। এ সময় জুলাই বিপ্লবের দিনগুলো তারা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান।

এসময় স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তানজিমউদ্দীন খান, অধ্যাপক শামছুল আলম খান, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সংগঠক ও সমাজকর্মী শেখ ফজলুল করীম মারুফ, এমএম শোয়াইব,জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, এক্টিভিস্ট তুহিন খানসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীবৃন্দ।

স্মৃতিচারণ শেষে সন্ধ্যা ৭টায় বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হানের তেলাওয়াত ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব এর শিল্পীরা দেশাত্মবোধক সংগীত দিয়ে সংগীত সন্ধ্যা শুরু করে। সংগীত শিল্পীদের সুললিত কণ্ঠে হামদ-নাত ও জাগরণী সংগীতের বিপ্লবী আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আগত শ্রোতারা উপভোগ করেন।

দীর্ঘ সময় শ্রোতাদের সুরের মোহনায় মাতিয়ে রাখেন কলরবের তারকা শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, ইলিয়াস হায়দার, ইলিয়াস হাসান, হুসাইন আদনান, তাওহিদ জামিল, আবির হাসান, সালমান সাদী, ইমরানুল ফারহান, কিশোর শিল্পী তাহসিনুল ইসলাম, শাফিন আহমাদ, ফজলে এলাহী সাকিব এবং আহনাফ খালিদসহ অন্যান্য শিল্পীরা।

Advertisement

টিএসসি গজল পরিবেশনা

Advertisement

আরও পড়ুন

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম