Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাসান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাসান

ছবি : সংগৃহীত

Advertisement

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। তিনি সাবেক উপাচার্য ড. শাহ আযমের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ১৯১৬ এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এস হাসান তালুকদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন

এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মুখে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ২২ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য ড. মো. শাহ আযম। শাহ আযম ২০২১ সালে ৭ ডিসেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বাধ্য করার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

Advertisement

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য

Advertisement

আরও পড়ুন

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম