Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সুযোগ পাবেন ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ হওয়ার পর। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। ফল প্রকাশের পর দ্রুত তথ্য হালনাগাদ করা সম্ভব হলে ওই দিন রাত থেকেই নতুন করে আবেদন করার সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, পুনঃনিরীক্ষণের ফল পাওয়ার পর সেগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে আপডেট করতে কিছুটা সময় লাগবে। সোমবারই ফল পাওয়া গেলে রাতে আবেদন করার সুযোগ তৈরি হতে পারে। তবে ফল পেতে দেরি হলে আবেদন শুরুর সময়ও পিছিয়ে যেতে পারে।

ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নে ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা আবেদনের জন্য কতটুকু সময় পাচ্ছেন, তা বিবেচনা করা হবে। প্রয়োজন মনে হলে আবেদনের সময়সীমা এক থেকে দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় বাড়ানোর দাবি উঠেছে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ভর্তি আবেদনের ওয়েবসাইটে দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের ফলের জন্য অপেক্ষা না করে যেসব শিক্ষার্থী আবেদনের ন্যূনতম যোগ্যতা পূরণ করেছেন, তাদের এখনই অনলাইনে আবেদন সম্পন্ন করা উচিত। পরবর্তী সময়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সমন্বয় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, এমন শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশ করা হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে মোট আসন রয়েছে পাঁচ হাজারের বেশি। এর মধ্যে আইবিএ ইউনিটে ১২০টি, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

আরও পড়ুন

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল , যেভাবে দেখবেন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল , যেভাবে দেখবেন

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম