Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়কসংলগ্ন পকেট গেট খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেটটি বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার (২১ নভেম্বর) রাতে এটি খুলে দেওয়া হয়।

রাত ১০টার দিকে হলপাড়ায় জড়ো হয়ে গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজিব গেটটি খুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, গেটটি বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাদের। বিশেষ করে টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছিল। এ কারণে তারা গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান।

জানা যায়, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হলপাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই পকেট গেট। আগে গেটটি খোলা থাকায় কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালসহ শাহবাগ এলাকা থেকে আসা যানবাহনগুলো সরাসরি গেটের সামনে শিক্ষার্থীদের নামিয়ে দিতে পারত। এতে সহজেই হলে যাতায়াত করতে পারতেন তারা।

কিন্তু গেটটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল। এতে প্রতিবার যাতায়াতে অতিরিক্ত ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া গুনতে হচ্ছিল। বাড়তি খরচ এড়াতে হেঁটে যাতায়াত করলে আধা ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হচ্ছিল বলে জানান শিক্ষার্থীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

আরও পড়ুন

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, যেভাবে দেখবেন

দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ রাজশাহী বোর্ডের

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ রাজশাহী বোর্ডের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম