Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

জুলাই আন্দোলনে হামলা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

Advertisement

Icon

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

জুলাই আন্দোলনে হামলা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সাংবাদিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বহিষ্কৃত শিক্ষার্থীদের অধিকাংশই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। তাদেরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি সূত্র জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন। এক বছরের জন্য বহিষ্কার করা হলেও তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। 

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার জন্য ৭৩ জন আর এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও তদন্ত করে যদি গুরুতর অপরাধের প্রমাণ পান তাহলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের সদস্যসচিব অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আগামীকাল শুক্রবার বহিষ্কারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ১৪ জুলাই রাতে এবং ১৫ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন। একই দিন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে। পাশাপাশি আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি চালিয়ে মারধর করা হয়। এছাড়া ৩১ জুলাই এক শিক্ষকের বাসায় বোমা হামলা ও ক্যাম্পাসে কর্মরত দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক শাহ রিয়াজকে মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম