Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

বাকৃবিতে খালেদা জিয়া হলের হাউস টিউটর সাবেক ছাত্রলীগ নেত্রী!

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

বাকৃবিতে খালেদা জিয়া হলের হাউস টিউটর সাবেক ছাত্রলীগ নেত্রী!

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হল কমিটির সাবেক সহ-সভাপতি সানজিদা ইয়াসমিন ইতু। 

সাবেক ছাত্রলীগের পদ পাওয়া এক শিক্ষককে বেগম খালেদা জিয়ার নামের হলে নিয়োগ দেওয়ায় সম্প্রতি সমালোচনা চলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষে বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন করা হয়। ওই হলের হাউস টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি রসায়ন বিভাগের প্রভাষক সানজিদা ইয়াসমিন ইতু। 

আরও জানা যায়, তৎকালীন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বেগম রোকেয়া হলের কমিটি প্রকাশিত হয়। যেখানে ইতু কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন।

এ বিষয়ে সানজিদা ইয়াসমিন ইতু বলেন, আমার ছাত্রলীগে পদ ছিল। কিন্তু আমি কখনো অ্যাকটিভ পলিটিক্স করিনি। যখন যে দলের ফ্লো থাকে তখন যারা মেরিটে থাকা শিক্ষার্থীদের নাম কমিটিতে দেয়। এভাবেই আমার নাম দেওয়া হয়েছিল।

বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, সাধারণত হাউস টিউটর যারা হয়, তারা জুনিয়র লেভেলের শিক্ষক। জুনিয়র লেভেলের শিক্ষক কিন্তু ওইভাবে পাওয়া খুবই কঠিন, ইনফ্যাক্ট এখন নাই আসলে। কিন্তু হল তো চালাতে হবে, প্রশাসন হয়তো ওই কথা চিন্তা করেই যারা একটু আগ্রহ প্রকাশ করেছিল তাদের নিয়োগ দিয়েছে। কিন্তু আমি বিষয়টা চেক করবো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে আন্দোলন করায় পরীক্ষায় ফেল করানোর অভিযোগ

বাকৃবিতে আন্দোলন করায় পরীক্ষায় ফেল করানোর অভিযোগ

পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

লাল মাংসের নতুন মুরগি: ৪৫ দিনেই ওজন হবে ১ কেজি

লাল মাংসের নতুন মুরগি: ৪৫ দিনেই ওজন হবে ১ কেজি

ভারতে ট্রেনের টয়লেটে অচেতন অবস্থায় পড়েছিলেন বাকৃবি শিক্ষার্থী

ভারতে ট্রেনের টয়লেটে অচেতন অবস্থায় পড়েছিলেন বাকৃবি শিক্ষার্থী

বাকৃবিতে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালন

বাকৃবিতে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালন

আরও পড়ুন

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম