Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের গোলাম আযমের ব‌ই উপহার দিল রাবি শিবির

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

নবীন শিক্ষার্থীদের গোলাম আযমের ব‌ই উপহার দিল রাবি শিবির

ছবি: সংগৃহীত

Advertisement

নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে শিক্ষার্থীদের গোলাম আযমের ব‌ই উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে গোলাম আযমের লেখা ‘মনকে কাজ দিন’ ব‌ইটি শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়। 

এ ঘটনার পর শিক্ষার্থীদের একাংশ ও ক্রিয়াশীল সংগঠনের নেতারা সমালোচনা করেছেন। তাদের অভিযোগ নবীন বরণে চিহ্নিত রাজাকারদের সাধারণীকরণের চেষ্টা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, শিবির যে জমকালো আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে উপহার সামগ্রীর মধ্যে তারা যে গোলাম আযমের লেখা ব‌ই আমাদের দিয়েছে তা নিন্দনীয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, বেশ কয়েক বছর ধরে একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থী সুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে যে দেশি বিদেশি বাংলাদেশ বিরোধী শক্তির বিনিয়োগ নেই তার নিশ্চয়তা কি? 

তিনি বলেন, একটা হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক অঙ্গন আমরা চাই, তবে দেশবিরোধী এজেন্ডার বাস্তবায়নের বেলায় তদারকি জরুরি।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নবীন বরণ আয়োজনের আড়ালে শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত, তার লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন এটা নিয়ে সমালোচনা তৈরি হবে তখন আমরা এটার ক্লিয়ারেন্স দেব। যত সময় বিতর্ক সৃষ্টি হচ্ছে না তত সময় এটা নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করছি না।

শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম (এমপি)।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নূরুল ইসলাম বুলবুল (এমপি), ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)। এ ছাড়া শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের সভাপতিত্বে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসুর জিএস আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসুর জিএস আম্মার

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে শিবিরের বিবৃতি

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে শিবিরের বিবৃতি

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

কোর্সের উত্তরপত্র হারানোর জের শিক্ষার্থীদের কক্ষে নিয়ে ‘চুপ থাকার’ নির্দেশ সিনিয়রের

শিক্ষার্থীদের কক্ষে নিয়ে ‘চুপ থাকার’ নির্দেশ সিনিয়রের

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

ইবিতে মীমাংসার পর ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

ইবিতে মীমাংসার পর ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম