Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি

Advertisement

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

Advertisement

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শেকৃবি প্রশাসনের সাক্ষাৎকালে সমাবর্তনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দেশের কৃষি খাতের উন্নয়ন, কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কৃষি গবেষণার ফলাফল ছড়িয়ে দেওয়া এবং গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন যুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় শেকৃবি প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবরেটরি সুবিধা বৃদ্ধি ও গবেষণার অবকাঠামো উন্নয়নে আচার্যের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও গবেষণামুখী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।

শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় শেকৃবি শিক্ষক, কর্মকর্তা, সাবেক বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

গবেষণার মাঠ উদ্ধারে এবার নির্মাণসামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

গবেষণার মাঠ উদ্ধারে এবার নির্মাণসামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

আরও পড়ুন

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতায় গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতায় গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম