Logo
Logo
×

Advertisement

রাজধানী

সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম

সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

Advertisement

প্রায় এক ঘণ্টা পর রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে ফার্মগেট অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি দিয়ে আজকের মতো অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

অন্যদিকে শিক্ষার্থীদের অবরোধের পরেই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নেমেছে পুলিশ। একইসঙ্গে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবেও বলে আশ্বাস দিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।

শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি হলো– সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে; নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে; দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

এর আগে মঙ্গলবারও (২২ অক্টোবর) একই দাবিতে সড়ক অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান

কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল

আরও পড়ুন

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম