Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর

Advertisement

ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কিছু শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে।  

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান। নিহত সাকিবুল তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

পরদিন ১১ ডিসেম্বর সাকিবুলের মৃত্যুর প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে সেদিন তারা সড়ক ছেড়ে দিলেও আজ আবারও তারা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম