Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ৩ বাসে আগুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

রাজধানীতে ৩ বাসে আগুন

ছবি: সংগৃহীত।

Advertisement

মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রাইদা পরিবহণের দুটি ও রাজধানী পরিবহণের একটি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহণের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহণের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহণের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর ৪টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে স্থানীয়রা জানান, রাত ১টার দিকে তারা লক্ষ করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহণের বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক তারা বাসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ৯৯৯-এ কল দিয়ে বাসে আগুনের খবর জানান।

আরও পড়ুন
রাজধানীতে দুই বাসে আগুন

তারা জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের ভেতরে সব পুড়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

আরও পড়ুন

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম