Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

Advertisement

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় সকাল ১০টায় ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপরে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভায় যোগ দেবেন তিনি। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে দুপুর ১২টায় চিকিৎসা সহায়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিউমার্কেট ও কলাবাগান থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে বিকেল সাড়ে ৩টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

ডিএমপি কমিশনারের কর্মসূচি

সকাল সোয়া ১০টায় গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ধর্ম উপদেষ্টার কর্মসূচি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কিরাত সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। জামায়াতের কর্মসূচি

বিকাল ৩টায় মিরপুর-১৩ এর পুলিশ কনভেনশন হলে জামায়াতে ইসলামীর আয়োজনে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আরও পড়ুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম