Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

Advertisement

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

শুক্রবার (২৮ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

মির্জা ফখরুলের কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাদ জুমা সারা দেশে দোয়া করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের নিচ তলায় দোয়া মোনাজাতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

 এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 জামায়াত আমির শফিকুর রহমানের কর্মসূচি

 সকাল ৯টায় ভাষানটেকের বিআরপি মাঠে ঢাকা-১৭ আসনের ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান।

 এটিএম আজহারুল ইসলামের কর্মসূচি

 বিকাল ৩টায় মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক মাঠে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মোবারক হোসাইন।

 উত্তরায় জামায়াতের গণমিছিল

 জুমার নামাজের পর উত্তরা-১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তুরাগ থানার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

হেফাজতে ইসলামের কর্মসূচি

 মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটুক্তি করায় বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে হেফাজত ইসলামের ঢাকা মহানগরের পল্টন জোন।    

গণঅধিকার পরিষদের কর্মসূচি

 বিকাল ৩টায় ডেমরায় (স্টাফ কোয়ার্টার) গণঅধিকার পরিষদের ডেমরা থানার সমাবেশ অনুষ্ঠিত হবে।  সমাবেশে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আরও পড়ুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম