Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

এক ঘণ্টা পর খাঁচায় ফিরল সেই সিংহ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

এক ঘণ্টা পর খাঁচায় ফিরল সেই সিংহ

সিংহটিকে অচেতন করে খাঁচায় নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকালে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে খাঁচায়ও ফিরিয়ে নিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায় প্রশিক্ষিত দলটি। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্য হলেন—উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের নিকট দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম