Logo
Logo
×

Advertisement

রাজধানী

মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Advertisement

Icon

তেজগাঁও ( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি। ছবি: যুগান্তর

Advertisement

প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  

দেশের ৫৫তম মহান বিজয় দিবস আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদের দিক নির্দেশনায় দেশের ৬৪টি জেলায় এবং বিভিন্ন উপজেলায় বিএনসিসির বাদক দল এবং ক্যাডেটদের সমন্বয়ে র‍্যালির আয়োজন করা হয়।  

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদের সামনে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে সহস্রাধিক ক্যাডেটের সমন্বয়ে মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি এবং তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়।

বিজয় র‍্যালিতে রমনা রেজিমেন্টের কমান্ডার, সকল সামরিক অফিসার, বিএনসিসিও, পিইও এবং টিইও অংশ নেন। 

এছাড়াও সকালে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে সশস্ত্র বাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বাদ্য পরিবেশনের রাষ্ট্রীয় অনুষ্ঠানেও ৭০০ জন ক্যাডেট অংশগ্রহণ করে। 

অন্যদিকে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বাদ্য পরিবেশন উপলক্ষে একটি ব্যান্ড দল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহ সিমেন্ট এর নতুন ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’

শাহ সিমেন্ট এর নতুন ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’

বিজয় দিবস উপলক্ষে শব্দমুকুর ডট কমের বিশেষ আয়োজন

বিজয় দিবস উপলক্ষে শব্দমুকুর ডট কমের বিশেষ আয়োজন

সিঙ্গাপুরে প্রবাসীদের উদ্যোগে রক্তদান কর্মসূচি

সিঙ্গাপুরে প্রবাসীদের উদ্যোগে রক্তদান কর্মসূচি

লস অ্যাঞ্জেলসে বিজয় দিবস উদযাপন

লস অ্যাঞ্জেলসে বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ-ভারত শুধু প্রতিবেশী দেশ না, এগিয়ে চলার বন্ধুও: মনোজ কুমার

বাংলাদেশ-ভারত শুধু প্রতিবেশী দেশ না, এগিয়ে চলার বন্ধুও: মনোজ কুমার

এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

আরও পড়ুন

৩০ হাজার টাকা মজুরির দাবিতে দিনভর আন্দোলন বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা

ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম