Logo
Logo
×

Advertisement

রাজধানী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ষড়যন্ত্র রুখে দিয়েছে ইরান সরকার: রেজা মীর মোহাম্মাদী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ষড়যন্ত্র রুখে দিয়েছে ইরান সরকার: রেজা মীর মোহাম্মাদী

ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ইরান ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী বলেছেন, ‘ইরান সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ষড়যন্ত্র করে চলেছে। তবে সব ষড়যন্ত্র ইরান সরকার রুখে দিয়েছে।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রে  ইরান ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইমাম, খতিব ও বিশিষ্ট ওলামায়ে কেরামের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মীর মোহাম্মাদী। 

সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী জানান, ইরানে গত ১ জানুয়ারি থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। ইরানের মুদ্রার সঙ্গে ডলার ও ইউরোর দামের ব্যবধান বেড়ে যাওয়ায় তারা বিক্ষোভে নামেন এবং সরকারকে এই সমস্যার সমাধান করতে বলেন। 

তিনি বলেন, ‘এটি স্বাভাবিক বিষয় এবং সারা বিশ্বেই এমন হতে পারে। প্রথমদিকে আন্দোলন স্বাভাবিক থাকলেও পরবর্তীতে তা সহিংস রূপ ধারণ করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমেরিকা ও ইসরাইল ব্যাপকভাবে ইরানের বিপক্ষে মানুষকে উসকে দেয়। ইরানের অভ্যন্তরীণ শত্রুরা এই সুযোগ কাজে লাগিয়ে দাঙ্গা ও সহিংসতা সৃষ্টি করে। আমেরিকা ও ইসরাইলের নির্দেশে তাদের প্রশিক্ষিত ভারি অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী সাধারণ আন্দোলনরত মানুষের ওপর গুলি চালায়। এতে অনেক নিরপরাধ মানুষ নিহত হয়।’


তিনি আরও বলেন, এই সহিংসতার ধারাবাহিকতায় তারা বহু মসজিদে অগ্নিসংযোগ করেছে, বাসে আগুন দিয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সেও আগুন দিয়েছে। দোকানপাট ভাঙচুর করেছে। শুধু তাই নয়, তারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে—যাদের মধ্যে ছিলেন মসজিদের নিরাপত্তাকর্মী, হাসপাতালের নার্স, পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। তাদের নির্মমতা এতটাই ভয়াবহ ছিল যে স্পষ্ট বোঝা যাচ্ছিল, এটি কোনো স্বাভাবিক আন্দোলনকারীদের কাজ নয়, বরং সশস্ত্র গোষ্ঠীর পরিকল্পিত কার্যক্রম। ইরানের আপামর সাধারণ জনগণ, যারা ইমাম খামেনেয়ির পক্ষে অবস্থান করে, তারা কখনোই মসজিদ, বাস বা অ্যাম্বুলেন্সে আগুন দিতে পারে না। এটি মূলত পশ্চিমাদের পরিকল্পিত কাজ।’

‘জানুয়ারি মাসে সংঘটিত এই সন্ত্রাসী হামলায় মোট ৩ হাজার ১১৭ জন মানুষ নিহত হয়। এদের মধ্যে ২ হাজার ৪২৭ জন ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন ছিল ‘সন্ত্রাসী’। তবে পশ্চিমা গণমাধ্যম এই ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে। তারা নিজেদের মিডিয়া শক্তি ব্যবহার করে পুরো ঘটনাটিকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছে। পশ্চিমা মিডিয়ার তৈরি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব গুজব সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আমেরিকা ও ইসরাইল ইরানের অভ্যন্তরে অবস্থানরত সন্ত্রাসীদের নির্দেশনাও দিচ্ছিল। এই পরিস্থিতিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আমেরিকা ও ইসরাইলের যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ইরান সরকার ইরানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়। যদিও অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক ইন্টারনেট সচল ছিল।’

তিনি আরও বলেন, ইরান এবার দেখিয়ে দিয়েছে কীভাবে একটি দেশে স্টারলিংক পরিষেবা বন্ধ করে দেওয়া যায়।


মতবিনিময় সভায় আসা অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইরান সরকারের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইল ষড়যন্ত্র করে চলেছে। তবে সব ষড়যন্ত্র ইরান সরকার রুখে দিয়েছে। আপনারা যদি প্রকৃত ইরানের পরিস্থিতি সম্পর্কে জানতে চান, তবে ইরানের সংবাদমাধ্যমগুলো থেকে তা জানতে হবে। যদি আপনি পশ্চিমা মিডিয়ার খবরের ওপর নির্ভর করে বিচার করেন, তবে মনে হবে ইরানের পতন ঘটেছে। তাই সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে হলে আপনাদের ইরানের নিউজ এজেন্সিগুলো থেকে সংবাদ সংগ্রহ করতে হবে।’

এক প্রশ্নের উত্তরে মীর মোহাম্মাদী বলেন, ‘আপনাদের যারা এখানে আছেন, কেউ আলেম, কেউ ইমাম, কেউ খতিব— আপনাদের কাছে আমার একটি আহবান, আপনারা যখনই খুতবা প্রদান করবেন, অবশ্যই আপনার খুতবায় ইরানের প্রকৃত অবস্থাটি তুলে ধরবেন, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ ইরানের ব্যাপারে পূর্ণ ধারণা পেতে পারে।

উপস্থিত এক অতিথি প্রশ্ন করেন, বহু বছর ধরে শত্রুদের বারবার আঘাতের সম্মুখীন হওয়া সত্ত্বেও কীভাবে ইরানের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আছেন? এর উত্তরে মীর মোহাম্মাদী বলেন, ইরানের একটি মডেল রয়েছে, যেখানে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান।

১. আমাদের রাহবার রয়েছেন, যিনি আমাদের পথ দেখান।

২. আমাদের আপামর জনতা রয়েছে, যারা ঐক্যবদ্ধ।

৩. আমাদের দ্বীন ইসলাম রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমেরিকা ও ইসরাইল যা করছে, তা তাদের শক্তি বা সক্ষমতার কোনো প্রদর্শন নয়; বরং তারা ভয় থেকেই এসব করছে। ভয় রয়েছে বলেই তারা জোরপূর্বক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে তারা সব ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এর পেছনে তারা সময় দিচ্ছে, অর্থ বিনিয়োগ করছে, প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করছে এবং পশ্চিমা মিডিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ইরান সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করছে। বর্তমান যে চ্যালেঞ্জটি বিদ্যমান, তা মূলত একটি মিডিয়া সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ। তিনি বলেন, ইরানের সঙ্গে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে ইসরাইল পরাজিত হওয়ার পর তারা আবার সক্রিয় হয়ে উঠেছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার মামলা

ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার মামলা

ইসরাইলের পতাকা পায়ে মাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত কে এই সংগীতশিল্পী?

ইসরাইলের পতাকা পায়ে মাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত কে এই সংগীতশিল্পী?

আরও পড়ুন

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

ঢাকার তাপমাত্রা নিয়ে স্বস্তির বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে স্বস্তির বার্তা

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট লাশ নিয়ে দীর্ঘ অপেক্ষা

লাশ নিয়ে দীর্ঘ অপেক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম