Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার মামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

কানাডার সংগীতশিল্পী নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি নির্বাচনী প্রচারে ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২৪ কোটি টাকার মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়। এ ঘটনায় ট্রাম্প এবং তার নির্বাচনী সমাবেশ আয়োজনের দায়িত্বে থাকা ‘ট্রাম্প ৪৭’ কমিটির বিরুদ্ধে মামলা করেছেন নিল ইয়ং।

মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ডলার দাবি করেছেন এই সংগীতশিল্পী। মামলার নথিতে গানটিকে মার্কিন রাজনৈতিক বক্তব্যের ফাঁকা প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও উপেক্ষিত মানুষের কঠিন বাস্তবতার তুলনা করা একটি প্রতিবাদী সংগীত হিসেবে বর্ণনা করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, গানটির বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

নিল ইয়ংয়ের দাবি, নির্বাচনী প্রচারে গানটি আর ব্যবহার করবেন না বলে ট্রাম্প তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এর আগেও ২০২০ সালে নির্বাচনী প্রচারে একই গান ব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন ইয়ং। তবে পরে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

আরও পড়ুন

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম