Logo
Logo
×

Advertisement

রাজধানী

পল্টনে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

পল্টনে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

রাজধানীর পল্টন এলাকায় পৃথক স্থান থেকে দুটি কাটা হাত ও একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর পল্টন এলাকায় পৃথক স্থান থেকে দুটি কাটা হাত ও একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, উদ্ধার হওয়া দেহাংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। 

পর দিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বিচ্ছিন্ন দুটি হাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহাংশগুলো উদ্ধার করে। পরে উদ্ধারকৃত দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্টন থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানান, প্রাথমিকভাবে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেখান থেকেই নিশ্চিত হওয়া যায়, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। 

ওসি আরও জানান, কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহত ব্যক্তির অন্যান্য দেহাংশ উদ্ধারের বিষয়েও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘটায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

আরও পড়ুন

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম