Logo
Logo
×

Advertisement

রাজধানী

দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার

Icon

তুরাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০১ পিএম

দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার

সংগৃহীত

Advertisement

রাজধানীর উত্তরায় ফ্ল্যাটে ঢুকে লুটপাট ও গৃহকর্ত্রীকে মুখে স্কচটেপ পেঁচিয়ে হত্যার ঘটনায় বাড়ির দারোয়ান ও ৪র্থ তলার এক ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

এ ব্যাপারে যুগান্তরকে তিনি বলেন, এ ঘটনায় নূরে আলম বাঘ (৪৭) ও  মো. রাসেল মাতবর ওরফে জনিকে (২৫) গ্রেফতার করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামীদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংঙ্কার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এই লুটপাট ও হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিল। এদের মধ্যে নূরে আলম বাঘ ওই বাড়ির দারোয়ান এবং রাসেল মাতবর ৪র্থ তলার ভাড়াটিয়া। বাকীরা তাদের সহযোগী। এক আসামী এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ডিএমপি তুরাগ থানাধীন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৫নং বাড়িতে ডাকাতি ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় গৃহকর্ত্রী রেজিনা মমতাজের (৬৩) মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ভুক্তভোগীর ছেলে রাইসুল আলম যুগান্তরকে বলেন, আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

আরও পড়ুন

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, ৪ মামলায় আসামি দুই হাজার

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, ৪ মামলায় আসামি দুই হাজার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম