Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

ছবি: সংগৃহীত

Advertisement

টঙ্গীর তুরাগ নদের বউ বাজার এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিশু এখনো উদ্ধার হয়নি। বুধবার রাতে শিশু দুটি নিঁখোজ হয়। সকাল সোয়া ১০টা পর্যন্ত শিশু দুটি উদ্ধার হয়নি। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। 

নিখোঁজ শিশুরা হলো টঙ্গীর বউ পূর্ব আরিচপুর এলাকার শাহজাহাবের ছেলে আবির হোসেন ইউনুস (১০)। আরেকজন নিরব (৯)। তার পিতার নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এই দুই শিশু টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান করে মধ্যরাতে সমাপ্ত করে। আজ বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বেলা পৌনে ১১টায় যুগান্তরকে বলেন, এখনো শিশু দুটি উদ্ধার হয়নি। উদ্ধার অভিযান চলছে, নদীতে প্রচুর স্রোত তাই অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে তুরাগে যুবক নিহত

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে তুরাগে যুবক নিহত

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

আরও পড়ুন

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম