Logo
Logo
×

Advertisement

রাজধানী

পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ

Advertisement

রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল ধরার অভিযোগে এক শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  ভুক্তভোগী সোহেল রানা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। 

ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। 

অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন- আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানিয়েছে, শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন। বিষয়টি তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।

পরবর্তীতে পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী অতর্কিত হামলা চালায় ও মারধর করে আহত করে সোহেল রানাকে।  পরে অন্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হওয়ার পরই তারা অতর্কিত হামলা চালায়। কোনো কিছু বুঝে উঠার পূর্বেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।  পরে কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে উদ্ধার করে। 

কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারি রাখছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার

কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম