Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

ফাইল ছবি

Advertisement

পেশিশক্তি প্রদর্শনপূর্বক সংগঠনের সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন এবং নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট উপজেলার ঢালুয়া ভাইরাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হয়। এর প্রতিবাদে ১৩ আগস্ট একই স্থানে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। অপরদিকে বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত নেতাকর্মীরাও একটি মিছিল বের করেন। এতে উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থিত কয়েকজন নেতাকর্মী আহত হন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম