Logo
Logo
×

Advertisement

রাজধানী

খিলক্ষেতে চাঁদা না পেয়ে দোকানিকে মারধর, ভুয়া সাংবাদিকসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

খিলক্ষেত (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

খিলক্ষেতে চাঁদা না পেয়ে দোকানিকে মারধর, ভুয়া সাংবাদিকসহ গ্রেফতার ৩

গ্রেফতার তিন আসামি। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর খিলক্ষেত এলাকায় দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি, মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) খিলক্ষেত ও হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে সাইফ সুজা (৪৩) মো. নুরুল আমিন শিমুল (২৪) ও মো. আব্দুল কুদ্দুস (৩১)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, খিলক্ষেত বাজারে বেপারীপাড়া মাছ বাজারে বাদীর মালিকানাধীন ভূমিতে ১৪/১৫টি অস্থায়ী দোকান রয়েছে। গত এক সপ্তাহ ধরে গ্রেফতার আসামিরা ওই দোকানদারদের কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। দোকানদাররা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

সর্বশেষ গত ২৮ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে দোকানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। এ সময় মো. আজহারুল (৩৫) নামে এক দোকানদার চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামি শিমুল তাকে কিল-ঘুসি মেরে জখম করে। পরবর্তীতে তারা জোরপূর্বক আজহারুলের কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। যাওয়ার সময় তারা হুমকি দেয়- চাঁদা না দিলে সব দোকান বন্ধ করে দেওয়া হবে। দোকানদারদের প্রাণনাশেরও হুমকি দেয় তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে মো. আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে খিলক্ষেত এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন। তিনি নিজেই একটি অনলাইন পত্রিকার সম্পাদক দাবি করে ফেসবুকে সময়ের কথা নামে একটি পেজ খুলে তা পরিচালনা করতেন এবং সেই ভুয়া পরিচয় ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন। তার বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে অপকর্ম করার একাধিক অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগী দোকানদারের লিখিত অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খিলক্ষেতের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিমুল ও ভুয়া সাংবাদিক আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার উলন রোড থেকে মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম ওরফে সাইফ সুজাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

আরও পড়ুন

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম