জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোডের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যাপক জনাব লিয়কত আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মকবুল হোসেন ও কলেজের উপাধ্যক্ষ নূরে আলম নীরব।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য দেন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় চেয়ারম্যান এবং সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।
সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা এবং করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল হক, জনাব মোহাম্মদ নূরুন্নবী, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, প্রভাষক ড. জেসমিন আক্তার জলি, বেগম নুরুন্নাহার, প্রভাষক আবুল বাশার নিবিড়, সহকারী অধ্যাপক মো. তৌহিদুল হক, মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. সোহরাব হোসেন, প্রধান শিক্ষক মো. সেলিম, প্রধান শিক্ষক আবদুর রহমান নান্না, সহকারী অধ্যাপক মো. শিহাব উদ্দিন, মো. শহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. লিবাস উদ্দিন, অধ্যাপক মো. আশরাফুল ইসলাম সুমন, মো. মফিজুর রহমান কমল ও মোহাম্মদ সাদিকুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য ঠিক রেখে সংগঠনকে আরও বিস্তৃত করার জন্য সভায় ৪০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা মতামত প্রকাশ করেন।
