ছিনতাইয়ের শিকার জুলাই জাদুঘরের ফটোগ্রাফার, লুট ১০ লাখ টাকার সরঞ্জাম
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই জাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, ম্যাকবুক এম৪ প্রো ল্যাপটপ, সনি এফএক্স৩ ক্যামেরা ও লেন্সসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
বুধবার (১৫ এপ্রিল) ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে নূরজাহান রোডের এস গলির মাথায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিম থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জুলাই জাদুঘরের একটি ফটোশুটের কাজ শেষে মাইক্রোবাসে করে বাসার সামনে নামেন তিনি।
বাসার গেট খোলার অপেক্ষায় থাকাকালে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং চাপাতির উল্টো পাশ দিয়ে তার দুই হাত, মাথা ও শরীরে আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের ভেতরে ছিল ল্যাপটপ, ক্যামেরা ও লেন্স।
তবে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনার বিষয়ে তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে জানানো হবে বলে তিনি জানান।
