Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ এএম

মোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’

ফাইল ছবি

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত কয়েকটি এলাকায় বিশেষ মহড়া চালিয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে শুরু হওয়া এ অভিযানধর্মী মহড়া চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে মোহাম্মদপুর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৬৬ সদস্য অংশ নেন।

এদিন মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, সাদেক খান কাঁচাবাজার, জাফরাবাদ এলাকার বিভিন্ন স্থানে মহড়া দেন পুলিশের সদস্যরা। এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাবাসীকে সতর্ক করেন তারা।

মহড়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, চাঁদাবাজি, মাদককারবারি, কিশোর গ্যাংসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে রাত আটটায় পুরো মোহাম্মদপুর এলাকায় ‘ব্লকরেইড’ শুরু হয়েছে। মোহাম্মদপুরের কোনো এলাকা এ অভিযান থেকে বাদ যাবে না। রাত ৮টায় শুরু হওয়া এই ব্লকরেইড অন্তত রাত ১২টা পর্যন্ত চলবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে এখন অর্ধশত অপরাধী দল সক্রিয়। এর মধ্যে বড় অপরাধী দল ১৭টি। প্রতিটি দলে ১৫-২০ জন করে অপরাধী রয়েছে।  

এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগ এলাকায় রোববার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকার ১৬ জন, শেরেবাংলা নগর থানার ৭ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও থানার ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকার ২০ জন রয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন যুগান্তরকে বলেন, অপরাধীদের গ্রেফতারে এরকম অভিযান চলবে। এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুর থানা যুবদল নেতা রিপনকে বহিষ্কার

মোহাম্মদপুর থানা যুবদল নেতা রিপনকে বহিষ্কার

মোহাম্মদপুরে চাঁদা দাবির মামলা: বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেফতার

মোহাম্মদপুরে চাঁদা দাবির মামলা: বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেফতার

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১

আরও পড়ুন

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ গ্রেফতার ৭

উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ গ্রেফতার ৭

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ঢামেকে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ১১ জনের দণ্ড

ঢামেকে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ১১ জনের দণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম