Logo
Logo
×

Advertisement

রাজধানী

নিজ কক্ষ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:১৯ পিএম

নিজ কক্ষ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

রাজধানীর শাহবাগ এলাকার হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

নিহত জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পলাশ পাড়া গ্রামে। তার বাবার নাম আহসান হাবিব। 

সহকর্মীদের তথ্য অনুযায়ী, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ইন্টার্নশিপ সম্পন্ন করেন। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন। 

সহকর্মী হাফিজুর রহমান জানান, তারা কয়েকজন মিলে শাহবাগের ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার দুপুরের দিকে জিসানের রুমমেট দীপ্ত সিংহ তাকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। পরে কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জিসানের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে সহকর্মীরা জানিয়েছেন, তিনি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় (হাইপারটেনশন) ভুগছিলেন। রুমমেটদের ভাষ্য অনুযায়ী, সকালে বাসা থেকে বের হওয়ার সময় জিসানকে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসিতে' তথ্য দিলেই পুরস্কার

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসিতে' তথ্য দিলেই পুরস্কার

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

আরও পড়ুন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম