Logo
Logo
×

Advertisement

রাজধানী

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

৩৩ বছর ধরে বঞ্চিত অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৩৯ পিএম

৩৩ বছর ধরে বঞ্চিত অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা

ফাইল ছবি

Advertisement

দীর্ঘ ৩৩ বছর ধরে বেতন-ভাতা ও এমপিও সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের সাড়ে তিন হাজার শিক্ষক।

সোমবার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এবং ‘বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন’ ওই দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়। সেই থেকে শিক্ষকরা নামমাত্র বেতনে বা বিনা বেতনে পাঠদান করে আসছেন। দীর্ঘ ৩৩ বছর পেরিয়ে গেলেও তাদের এমপিওভুক্তির বিষয়ে কোনো স্থায়ী সমাধান হয়নি। বিগত সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলেও বর্তমান সরকার তা বাস্তবায়নে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা।

তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে ২১২টি অনার্স কলেজ এবং ৪৬টি মাস্টার্স স্তরের কলেজকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোর প্রায় ৩,৫০০ শিক্ষককে এমপিওভুক্ত করতে বছরে প্রায় ১২৫ কোটি টাকার প্রয়োজন বলে শিক্ষা মন্ত্রণালয় নিরূপণ করেছিল। কিন্তু বর্তমান সরকার পূর্বের সেই তালিকা অনুযায়ী এমপিওভুক্তি কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী নয় বলে দাবি করেন তারা।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে তারা চরম অবহেলার শিকার। এমপিও নীতিমালা-২০২১ এ অনার্স-মাস্টার্স স্তরটি অন্তর্ভুক্ত না করায় বঞ্চনার মাত্রা আরও বেড়েছে।

সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত নীতিগত সিদ্ধান্ত যদি বর্তমান সরকার বাস্তবায়ন না করে, তবে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।  

ফেডারেশনের সভাপতি নেকবোর হোসেন বলেন, ৩৩ বছর ধরে আমরা বঞ্চিত। এখন সরকার বলছে আগের সিদ্ধান্ত আবার যাচাই-বাছাই করবে। এই দীর্ঘসূত্রতায় আমরা চরম হতাশ। অবিলম্বে দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। 

মানবিক দিক বিবেচনা করে ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেন তারা। 

সারা দেশের ৬৪ জেলা থেকে আসা কয়েক শত শিক্ষক এই সমাবেশে অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান চান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ মতবিনিময় সভা

জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ মতবিনিময় সভা

আরও পড়ুন

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম