Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিরপুরে শতকোটি টাকার জমি দখল

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫৬ পিএম

মিরপুরে শতকোটি টাকার জমি দখল

Advertisement

রাজধানীর মিরপুরের রূপনগরের দুয়ারিপাড়া এলাকায় শতকোটি টাকা মূল্যের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি দখল করে নিয়েছে একটি চক্র। 

শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে রূপনগরের দুয়ারি পাড়ার ৮ নম্বর সেকশনের ক-খ ব্লকে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারিও দিয়ে দিয়েছে চক্রটি। 

এ ঘটনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান শনিবার রূপনগর থানায় একটি অভিযোগ দেন। 

অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী উল্লেখ করেন, জাতীয় গৃহায়নের (জাগৃক) মালিকানাধীন মিরপুরস্থ দুয়ারীপাড়া সেকশন-৮, ব্লক- ক ও খ এবং ব্লক- খ এর রোড নং- ১ থেকে ৫ এর পূর্ব দিকের জায়গাটিতে (ওয়াসার ড্রেন সংলগ্ন) উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অবৈধ দখলদার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় দখল মুক্ত  করা হয়।  

শনিবার সকাল ১০টার দিকে সরকারি এই জমি ফের দখল করে একটি চক্র। চক্রের সদস্যরা হলেন- মোবারক হোসেন মেম্বার, শিপু মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, জাকির হোসেন শান্ত, সিয়াব উদ্দিন, নজরুল ইসলাম (নজু), দুলাল, আক্তার হোসেন, স্বপন, আইজল, আরিফ, রাজু (চান্দি রাজু) সেলিম, সুমন, সোহেলসহ অচেনা আরও ২০ থেকে ২৫ জন। 

দখলদাররা দুয়ারি পাড়ার ১ নম্বর রোড থেকে ৫ নম্বর রোডের পূর্ব দিকের ৪০ ফুট প্রশস্থ সরকারি রাস্তাসহ দখল করে অবৈধভাবে বাউন্ডারি দিয়েছে। সরকারি এই জমিতে টিনসেড ঘর বানানোর পায়তারা করছে চক্রটি। 

এ ব্যাপারে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. তারেকুজ্জামান বলেন, এই বিষয়ে থানায় জমা পড়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

ফুটপাত দখলকারী দোকানদারের কাছ থেকে পণ্য কেনা কি জায়েজ?

ফুটপাত দখলকারী দোকানদারের কাছ থেকে পণ্য কেনা কি জায়েজ?

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

বাড়ছে রাজনৈতিক হানাহানি

নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি বাড়ছে রাজনৈতিক হানাহানি

পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল

পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ডেঙ্গু ঠেকাতে শিশুদের সচেতন করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ডেঙ্গু ঠেকাতে শিশুদের সচেতন করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম