Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:১২ পিএম

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাকা সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  সেইসঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধের অবসান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও জানান তিনি। 

মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আরাগচি বলেন, ‘লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্ব  অব্যাহত থাকলে তেহরান তা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ)-এর লঙ্ঘন হিসেবে দেখবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এখন থেকে লেবাননের ওপর ইসরাইলের কোনো হামলাই গ্রহণযোগ্য হবে না।’

আরাগচির ভাষায়, ‘লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাকা সমঝোতা স্মারকের লঙ্ঘন।’

তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান মনে করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শুধু ইরান-সংক্রান্ত উত্তেজনা নয়, লেবাননকে ঘিরে চলমান সংঘাত ও দখলদারিত্বের বিষয়টিও সমাধান করতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরাইলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

আরও পড়ুন

‘বিদেশি শক্তির’ ইন্ধনে অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি

‘বিদেশি শক্তির’ ইন্ধনে অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম