মিরপুরে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা
Advertisement
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে সাত বছরের এক মেয়েকে জোরপূর্বক ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর অভিযুক্ত সোহেল (৩২) ভিকটিমের মাথা নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানা। এই ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত সোহেল মৃত শিশুটির পাশের ফ্ল্যাটে থাকতেন। তবে তিনি এখন পলাতক আছেন।
সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ, সিআইডি, এসবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
