Logo
Logo
×

Advertisement

রাজধানী

গুলশান সোসাইটির নির্দেশনা— রাস্তা ও লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:১৪ পিএম

গুলশান সোসাইটির নির্দেশনা— রাস্তা ও লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ

গুলশান সোসাইটি। ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-এ পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে গুলশান সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, এলাকার কোনো রাস্তা, ফুটপাত কিংবা উন্মুক্ত স্থানে কুরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কুরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গুলশানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এক বিবৃতিতে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কুরবানি করা হয় না। আমাদেরও গুলশানকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

তিনি বাসিন্দাদের নিজ নিজ বাড়ির চৌহদ্দির ভেতরে অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর নির্ধারিত কসাইখানায় কুরবানি সম্পন্ন করার অনুরোধ জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর নির্ধারিত কসাইখানার ঠিকানা— ৪৫, তাজউদ্দিন সরণি, মহাখালী, কোভিড হাসপাতালের পেছনে।

এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা বা পরামর্শের জন্য ০১৭১৫-৮৮২১১৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে গুলশান সোসাইটি।

ঈদুল আজহার সময় নগরজীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নাগরিক সচেতনতার বিকল্প নেই— এমন বার্তাই তুলে ধরেছে এই উদ্যোগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশান থানার ওসি ক্লোজ

গুলশান থানার ওসি ক্লোজ

‘জানের বদলে জান’ সদকা বা মানত— ইসলাম কী বলে?

‘জানের বদলে জান’ সদকা বা মানত— ইসলাম কী বলে?

কুরবানির গোশত কতদিন খাওয়া যায়?

কুরবানির গোশত কতদিন খাওয়া যায়?

ভুলভাবে সংরক্ষণে দ্রুত নষ্ট হতে পারে কুরবানির মাংস

ভুলভাবে সংরক্ষণে দ্রুত নষ্ট হতে পারে কুরবানির মাংস

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

সৌরবিদ্যুতে জোর ডিএনসিসির সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

সড়কবাতি জ্বলছে সূর্যের আলোয়

হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা-লুট ৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

৩১ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম